চাঁদপুর শহরে অবৈধ ও অনুমোদনহীন বিদেশি কসমেটিকস ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter
গাজী মো. সবুজ
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৬ | ১:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরে বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই বিদেশি কসমেটিকস বিক্রি এবং ফেসবুকে ভুয়া প্রসাধনী পরামর্শ দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

​তিনি জানান, শহরের একটি সুপরিচিত কসমেটিকস দোকানে গিয়ে দেখা যায়, সেখানে থরে থরে সাজানো রয়েছে হাজার হাজার বিদেশি প্রসাধন সামগ্রী। অথচ দোকান মালিক ওই পণ্যগুলো কোথা থেকে ক্রয় করেছেন, তার স্বপক্ষে কোনো বৈধ ক্যাশমেমো বা ক্রয়ের ডকুমেন্ট দেখাতে পারেননি। এমনকি দোকানে থাকা হাজার হাজার পণ্যের মধ্যে একটি পণ্যেরও ক্রয়ের বৈধ রসিদ মেলেনি।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, বিক্রয়কৃত বিদেশি প্রসাধন সামগ্রীর গায়ে কোনো প্রকার আমদানিকারকের স্টিকার, বিএসটিআই-এর অনুমোদন বা সিল পাওয়া যায়নি। দোকান মালিকের বাসায় অভিযান চালিয়েও একই ধরনের অবৈধ ও অনুমোদনহীন পণ্যের সন্ধান পাওয়া যায়। এগুলো লাগেজ পার্টি বা ঢাকার চকবাজার থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হলেও এর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এই কর্মকর্তা জানান, কোনো ধরনের চর্মরোগ বা স্কিন কেয়ার বিশেষজ্ঞের অফিশিয়াল ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে নিয়মিত লাইভ ও বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্কিন কেয়ার নিয়ে মনগড়া পরামর্শ এবং অতিরিক্ত বিভ্রান্তিকর প্রমোশনাল বিজ্ঞাপন প্রচার করে আসছেন।
​ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও কঠোর হুশিয়ারি দিয়ে ভোক্তা অধিকার জানান, প্রাথমিক সত্যতা যাচাই ও পণ্যের মান পরীক্ষার জন্য দোকান থেকে কিছু প্রসাধন সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে পণ্যগুলো মানবদেহের জন্য নিরাপদ কি না তা যাচাই করা হবে এবং তার ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

​এছাড়া অভিযুক্ত ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এবং এ ধরনের অবৈধ ব্যবসা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেয়া হয়। সার্বিক অপরাধ বিবেচনায় আজ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মেয়র নির্বাচিত হলে আল্লাহর সন্তুষ্টির জন্যই অনিয়ম-দুর্নীতি দূর করবো: জাকির মজুমদার সুবিদপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম কোন সংখ্যালঘু ও সংখ্যা গুরুও নেই, সবাই বাংলাদেশী : শেখ ফরিদ আহমেদ মানিক হাজীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী হাজীগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা নাসীরুদ্দীনের কারণেই মৃত্যুর মুখোমুখি মির্জা আব্বাস: রাশেদ খাঁন চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখলমুক্তে বড় অভিযান, উচ্ছেদ হবে ৭০০ অবৈধ স্থাপনা ক্লীন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ হাজীগঞ্জ কংগাইশ পৌর ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন: প্রধানমন্ত্রী ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের চাঁদপুরে লিজকৃত দোকান নিয়ে ভাইদের সংঘর্ষ, আহত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ