
হাজীগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ও ৮ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার মুন্সী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
হাজীগঞ্জ পৌরসভা ০৭ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি: সভাপতি মোঃ ইমাম হোসেন মুন্সী – টোরাগড়, সহ-সভাপতি: মোঃ বারেক বেপারী -বদরপুর, সাধারণ সম্পাদক: মোঃ শাহাদাৎ হোসেন তালুকদার – টোরাগড়, যুগ্ম সাধারণ সম্পাদক: মনির হোসেন খন্দকার – টোরাগড় ও সাংগঠনিক সম্পাদক: মোঃ জসিম মজুমদার।


হাজীগঞ্জ পৌরসভা ০৮ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটির সভাপতি মোঃ আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির ডাক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি অনুমোদনের তারিখ হতে ৭ সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নিকট জমা দিতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বজায় রেখে ওয়ার্ডে বিএনপির কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

























