চাঁদপুরে লিজকৃত দোকান নিয়ে ভাইদের সংঘর্ষ, আহত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১০:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র জায়গায় লিজ নেওয়া দোকানের ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই চাঁদপুর মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টির মীমাংসার জন্য সালিশি বৈঠকে বড় ভাই কবির খান ছোট দুই ভাই মোক্তার খান ও সবুজ খানকে ৮ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় বলে অভিযোগ।

কিন্তু নির্ধারিত সময়ে টাকা না পেয়ে মোক্তার ও সবুজ বৃহস্পতিবার দোকানে গিয়ে টেবিল বসিয়ে নিজেদের অংশ বুঝে নেওয়ার চেষ্টা করেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

সংঘর্ষে কবির খানের পক্ষের বেলায়েত খানের পায়ে ও জেসমিন আক্তারের হাতে আঘাত লাগে। এছাড়া দোকানের কর্মচারী শুভ, তাহসিন পাটোয়ারী ও শাওন আহত হন।
অন্যদিকে মোক্তার ও সবুজ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কবির খানের পক্ষের অভিযোগ: সালিশের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরও মোক্তার ও সবুজ দলবল নিয়ে এসে দোকান জোরপূর্বক দখল ও মালামাল সরানোর চেষ্টা করে। বাধা দিলে তারা হামলা চালায়।

মোক্তার ও সবুজের অভিযোগ: দোকানটি তাদের বাবার পৈত্রিক সম্পত্তি। বড় ভাই কবির খান জোরপূর্বক দখলে রেখেছেন। সালিশে ৮ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। সালিশিদের সিদ্ধান্ত অনুযায়ী দোকান বুঝে নিতে গেলে তাদের ওপর হামলা করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার একটি অংশ চৌধুরীঘাট এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

চাঁদপুর মডেল থানার ওসি জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মেয়র নির্বাচিত হলে আল্লাহর সন্তুষ্টির জন্যই অনিয়ম-দুর্নীতি দূর করবো: জাকির মজুমদার সুবিদপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম কোন সংখ্যালঘু ও সংখ্যা গুরুও নেই, সবাই বাংলাদেশী : শেখ ফরিদ আহমেদ মানিক হাজীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী হাজীগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা নাসীরুদ্দীনের কারণেই মৃত্যুর মুখোমুখি মির্জা আব্বাস: রাশেদ খাঁন চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখলমুক্তে বড় অভিযান, উচ্ছেদ হবে ৭০০ অবৈধ স্থাপনা ক্লীন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ হাজীগঞ্জ কংগাইশ পৌর ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন: প্রধানমন্ত্রী ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের চাঁদপুরে লিজকৃত দোকান নিয়ে ভাইদের সংঘর্ষ, আহত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ