দীর্ঘদিনের বেহাল দশার অবসানে গল্লাক–ফকিরবাজার সড়ক সংস্কারের উদ্যোগ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ১২:০০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক থেকে ফকিরবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। খানাখন্দে ভরা সড়কটির কারণে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বিশিষ্ট শিল্পপতি ও মকবুল স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ফয়েজ আহমেদ মোল্লা। তাঁর নিজস্ব অর্থায়নে গল্লাক–ফকিরবাজার সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পাওয়ার আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি এলাকার যোগাযোগব্যবস্থা শুধু মানুষের চলাচল সহজ করে না, বরং শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও সামগ্রিক উন্নয়নের পথও সুগম করে।

বিজ্ঞাপন

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় ফয়েজ আহমেদ মোল্লার প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সংস্কার কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে এবং গল্লাক–ফকিরবাজার সড়কটি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা