চাঁদপুরে অতিরিক্ত জরিমানা বন্ধের দাবিতে রিকশাচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৬ | ৭:১৭
Link Copied Successfully!

চাঁদপুরে ছোটখাটো ভুলত্রুটির জন্য মানবিক দিক বিবেচনায় অতিরিক্ত জরিমানা না করার দাবিতে মানববন্ধন করেছেন দিনমজুর সাধারণ রিকশাচালকরা। একই সঙ্গে অসহায় রিকশাচালকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ‘আমরা দিনমজুর রিকশাওয়ালা’ ব্যানারে সংক্ষিপ্ত পরিসরে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার সাধারণ দিনমজুর রিকশাচালকরা অংশ নেন।

মানববন্ধনে রিকশাচালকরা বলেন, আমরা অসহায় দিনমজুর। রিকশা চালিয়ে কষ্ট করে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। প্রচণ্ড শীত, গরম ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় রিকশা চালিয়ে যা আয় করেন, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। কিন্তু পথে চলাচলের সময় সামান্য ভুলত্রুটি হলে ট্রাফিক পুলিশের মামলার পাশাপাশি তাদের ওপর বড় অঙ্কের জরিমানা করে থাকেন।

বিজ্ঞাপন

তাদের দাবি, এসব জরিমানা অনেক ক্ষেত্রেই তাদের কয়েক দিনের আয়ের চেয়েও অনেক বেশি। ফলে জরিমানার টাকা পরিশোধ করতে গিয়ে পরিবার নিয়ে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আমরা আইন অমান্য করার পক্ষে নই। তবে ছোটখাটো ভুলের ক্ষেত্রে অসহায় দিনমজুর রিকশাচালকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে মানবিক আচরণ প্রত্যাশা করছি।

রিকশাচালকরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দরিদ্র শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে জরিমানা আরোপের ক্ষেত্রে মানবিক নীতি অনুসরণ করবে।

রিকশাচালকদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়, কোনো ভুল হলে অসহায় দিনমজুর রিকশাচালকদের দিকটি মানবিকভাবে বিবেচনা করে ক্ষমা করার পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানা না করার জন্য অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা