কুমিল্লায় মাদকদ্রব্যসহ সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাব

পিকাআপ-সিএনজি ও মোটরসাইকেল জব্দ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩০, ২০২২ | ৪:২০
Link Copied Successfully!
কুমিল্লায় মাদকদ্রব্যসহ সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাব -- পপুলার বিডিনিউজ

পৃথক চারটি অভিযানে র‌্যাব-১১, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১০৯ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল বিয়ার এবং ০৯ বোতল বিদেশী মদসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ওইসময় ১টি পিকআপ, ১টি সিএনজি এবং ১টি মটর সাইকেল জব্দ করে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, ২৯ মে রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানরে উজিরপুর এলাকায়  সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৯ কেজি গাঁজাসহ জয়মঙ্গলপুর গ্রামের মোঃ আউয়াল(৪০) কে গ্রেফতার করে। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

একই রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকায় মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ২৩ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলো সদর দক্ষিণ মডেল থানার নলচোয়া গ্রামের মোঃ মেহেদী হাসান (১৯) ও লালমাই থানার বাগমারা গ্রামের মোঃ ইকবাল মাহমুদ(১৯)। আলেখারচর বিশ্বরোড এলাকায়  পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০ কেজি গাঁজাসহ মাদারীপুর জেলার কালকিনী থানার বুরকাডা গ্রামের মোঃ স্বপন(৫০) কে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

৩০ মে ভোর রাতে কুচাইতলী মেডিকেল কলেজ এলাকায় ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল এবং ০৯ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তারা হলো সদর দক্ষিণ মডেল থানার মুরাপাড়া গ্রামের ছেলে মোঃ আব্দুর রহিম (২৮); একই গ্রামের মোঃ শরীফুল ইসলাম (২২) ও মোঃ আরিফ হোসেন সোহাগ(২৩)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,  দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ, কুমিল্লা

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ