হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ২:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পৃথক দুইটি বাড়ী থেকে উদ্ধারকৃত ৮০ বস্তা সরকারি চাল নিলামে বিক্রি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের তিন সদস্য বিশিষ্ট কমিটির সম্মুখে নিলামে অংশ নেয় ১২ ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, কেজি প্রতি ৩১ টাকা ধরে চালগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এ চাল ইউনিয়ন পরিষদে জিআর প্রকল্পের বরাদ্দ ছিল।

 

 গেলো ২৫ জুন রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। ওই উপজেলা প্রশাসন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ চারজনের নামে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত কাজ করছেন চাঁদপুর দুদক কার্যালয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা