তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৪৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ (নভেম্বর) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরা সচেতন হলে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সহজ হয়। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন।সময়ের চাহিদা পূরণে মা-বাবার ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই। সন্তানদের সাথে অভিভাবকরা বন্ধুসুলভ আচরণ করলে সুবিধা আছে। যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন, উন্নত ফলাফল ও সামাজিক বন্ধন যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিজ্ঞাপন

তিনি অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি নিজে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও অমর কৃষ্ণ দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন