চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৪ | ৯:৫৯
Link Copied Successfully!
দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা আয়োজিত‌ চরমোনাইয়ের নমুনায় ৩দিন ব্যাপী মাহফিল।
গতকাল সোমবার (১১ নভেম্বর) পুরানবাজার জুটমিল সংলগ্ন বালুমাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রায় অর্ধ লক্ষাদিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
আখেরি মোনাজাত পরিচালনা করেন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ, জাতির সুখ সমৃদ্ধি এবং গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি ২৪ এর গণঅভ্যুতনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এ সময় সেখানে উপস্থিত হাজার হাজার মুসল্লিরা মহান আল্লাহ দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন। ‌
এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় ৩দিনব্যাপী মাহফিলের শেষ বয়ান।‌‌ ফজরের নামাজে ইমামতি এবং নামাজ শেষে বয়ান পেশ করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাঃ বিদায়ের পূর্বে আমাদের জন্য পরিপূর্ণ ইসলাম রেখে গেছেন। এখানে কোন সংযোজন ও বিয়োজন করার সুযোগ নেই। আজকে যারা ক্ষমতার জন্য ইসলামকে বিকৃত করছে, শরীয়তের বিধানকে ছাড় দেয়ার কথা বলছে তারা মূলত প্রকৃত মুমিন নয়। আগে নিজের মধ্যে ইসলাম লাগবে তারপর সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বিগত দিনে যারা ইসলামের কথা বলে শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অংশীদার হয়েছে, আমরা দেখেছি তাদেরকে সামনে রেখে ইসলাম বিরোধী আইন পাশ করা হয়েছে। মুমিন কখনো পরগাছার মত কারো ক্ষমতার সিঁড়ি হতে পারেনা। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। আমরা এমন একটি ইসলামী বটবৃক্ষ তৈরি করতে চাই যেটা সমাজ থেকে পুরো দেশে ছায়া ছড়িয়ে দিবে। ইসলামের বৃক্ষ হবে নিজস্ব বটবৃক্ষ, যেখানে সকল ধর্মবর্ণ গোত্র শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ আশ্রয় নিতে পারবে।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, আমরা মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, কারণ অনন্য বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমাদের এই মাহফিল সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ আলোচনা পেশ করছেন। দল মত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণমুসল্লী মাহফিলে অংশগ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে আমাদের এই আয়োজন সম্পন্ন হওয়ায় আমরা চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার প্রশাসক এবং চাঁদপুরের আলেম-ওলামাসহ ও চাঁদপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা