রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৪ | ১০:২৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একটি কুচক্রি মহল, ফ্যাসিস্টদের দোসর অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে রুহুল কবির এর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী নিজেই।

সোমবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর থেকে একপত্রে রুহুল কবির রিজভী বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রি মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এই বিষয়ে বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিব এর স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টদের দোসর ও স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।
এর আগে রবিবার কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটিকে সর্তকর্তা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড সলিম উল্ল্যাহ সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির জেলা বিএনপি অনুমোধিত কমিটি ব্যাতিত দলীয় প্যাড ব্যবহার করে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নামে কেহ কোন দলীয় কর্মকান্ড পরিচালনা করলে তাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী এবং অবৈধ কমিটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কমিটির নামে কিছু কার্যক্রম করা হয়েছে। যাহা দলের বিভক্তি ও বিভাজন সৃষ্টি করার সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থি। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে তাহাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে গন্য করা হবে এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডর জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা