
মতলব দক্ষিণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৮ সেপ্টম্বর) সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।


বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন সাক্ষরতা মানে শুধু নিজের নামের স্বাক্ষর করতে পারা নয়, বরং সঠিকভাবে লিখতে, পড়তে ও গণনা করতে পারার সক্ষমতা অর্জন করাকে বুঝায়। শুধু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ছাড়া একটি দক্ষ, সচেতন ও উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। তাই শিক্ষার মূল লক্ষ্য হতে হবে, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইয়ের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সাগর, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।




























