নবকলস সপ্রাবিতে মা সমাবেশ – আদর্শ মানুষ গড়তে মায়েদের ভুমিকা বেশী: এনামুল হক বাদল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ৩:৩১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ১১৪নং নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল দশটায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং লেখাপড়ার গুনগুন মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

বিজ্ঞাপন

তিনি বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে একজন মায়ের ভুমিকা সবচেয়ে বেশী। সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। শিক্ষার প্রাথমিক ধারনা তাদের কাছ থেকেই শিখা হয়। এরপর শিক্ষকদের দায়িত্ব।

তিনি আরো বলেন, সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ ছোটবেলা থেকেই শেখাতে হবে।
শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতে উৎসাহিত করা।
শিক্ষক ও অভিভাবক উভয়ের সাথেই শিক্ষার্থীর একটি আস্থার ও স্নেহের সম্পর্ক তৈরি করা প্রয়োজন, যেন তারা ভয় না পেয়ে ভুল থেকে শিখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, মজিবুর রহমান,উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন ভূইয়া, ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম লিটন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১১৪ নং নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ফরিদা ইয়াছমিন দীপ্তি।

ছবিঃ
মতলবের নবকলস সপ্রাবির মা সমাবেশ বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এনামল হক বাদল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ট্রেন লাইনে ঘোরাফেরার সময় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবকলস সপ্রাবিতে মা সমাবেশ – আদর্শ মানুষ গড়তে মায়েদের ভুমিকা বেশী: এনামুল হক বাদল হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ক্ষুদে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মিশুকটি চুরি হয়েছে হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে: অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মিশরের দক্ষিণ সিনাইয়ে বাস দুর্ঘটনা নিহত ২২ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: ভোটেকোশির আকস্মিক বন্যায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে যা বলছে মালয়েশিয়া ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১০ জন মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ সহস্রাধিক গাছের চারা রোপন কচুয়ায় চলাচলের রাস্তা ও অন্যর জায়গার মধ্যে দেয়াল নির্মাণের অভিযোগ কচুয়ায় জাতীয় আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার খেলা অনুষ্ঠিত কচুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামবাসীর ঝাড়ু মিছিল মতলবের নওগাঁও অগ্নিকান্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতা সভা শাহরাস্তিতে ৩ কিশোর আটক করে অভিভাবকের জিম্মায় শাহরাস্তিতে নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি খাল খনন, বেঁচে যাওয়া ৪০ লাখ ৮০ হাজার টাকা কোষাঘারে ফেরত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা রাজধানীতে হতে চলেছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট’ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬ দাম কমল এলপিজি সিলিন্ডারের