মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ সহস্রাধিক গাছের চারা রোপন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৬ | ১১:০২
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।

মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে পহেলা সেপ্টেম্বর সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্ধোধন করা হয়। দলীয়।নেতাকর্মীদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুলক বাদল এবং মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাইফু, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর কৃষক দলের সভাপতি মাহবুব প্রধান, সাধারণ সম্পাদক হায়াত আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।

বিজ্ঞাপন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামূলক বাদল।উপজেলার ছয়টি ইউনিয়ন ও মতলব পৌরসভায় প্রায় আড়াই হাজার গাছের চারা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সড়কের পাশে রোপন করা হয়। মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন শেষে এনামুল হক বাদল বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ঘোষণা করেন ও স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা। এনামুল হক বাদল আরো বলেন রোপণ করা প্রতিটি বৃক্ষ তাঁদের নামে উৎসর্গ করা হয়েছে এবং এসব বৃক্ষের সদকায়ে জারিয়ার সওয়াব যেন মরহুম শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছায়, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

প্রতিষ্ঠার ৪৮ বছরে দেশের বিভিন্ন সংকট ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ধরে রেখে নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান