
শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার, আদালতে সোপর্দ
Link Copied Successfully!


চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত, মাদক ও চুরি মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার গ্রেফতারকৃতরা হলেন: মোঃ মাসুদ আলম (৩৫)- জিআর পরোয়ানাভুক্ত আসামী, মোঃ হাসান (৫৫) – জিআর পরোয়ানাভুক্ত আসামী, মোঃ সোহাগ (২৪) – মাদক মামলার পলাতক আসামী ,নাজমুল হাসান (২৪) – চুরি মামলার সন্দিগ্ধ আসামী।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”




























