হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ৬:২৬
Link Copied Successfully!

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে হুতিদের হামলার জবাব দিতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

বিজ্ঞাপন

 

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তের আল-ওয়াদিয়াহ সীমান্তচৌকির কাছে হামলার ঘটনায় কয়েকটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেগুলো বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বিজ্ঞাপন

ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে হুতিরা। গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

 

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুতিদের সাম্প্রতিক কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক। সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

 

তিনি বলেন, হুতিদের নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নেবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

 

জোটের বিবৃতিতে বলা হয়েছে, হুতিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

এর আগে সোমবার ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুতিদের সাম্প্রতিক হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায়ও আঘাত হেনেছে। তবে ওই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আরামকোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ মতলব দক্ষিণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নাম-ঠিকানা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার, আদালতে সোপর্দ হাজীগঞ্জ মোহাম্মদপুর সপ্রাবিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত সন্ত্রাসীদের প্রতি নমনীয়তার কারণেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ তিন মাসে দেশজুড়ে বিশেষ অভিযানের নির্দেশ দুই দিনে জেলা পরিষদের রাজস্ব তহবিলে থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, হদিস নেই অনেক প্রকল্পের চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার, মোবাইল-সিম ও নগদ টাকা উদ্ধার ‘কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি হাজীগঞ্জে ইউএনওর সঙ্গে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মতবিনিময় ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় ৭ জন নিহত বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে হস্তান্তর বন্দের দাবিতে আল কাসিম প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন চাঁদপুর বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়ীতে চুরি: তদন্তে নেমেছে পুলিশ