মতলব দক্ষিণে আটক ৬ জনের মধ্যে ২ জনকে ৩ মাসের কারাদণ্ড

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৬ | ১০:০৪
Link Copied Successfully!

মতলব দক্ষিণে বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশক্রমে গত ৫ ও ৬ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীকে এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ৩জনকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দুপুরে থানার এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার মোবারকদী গ্রামের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় জলিল মোল্লার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ২পিস ইয়াবা টেবলেট সহ হাসেম সওদাগর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ী মোবারকদী গ্রামে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে থানায় পূর্বের মামলাও রয়েছে। একই দিনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মোবারকদী এলাকা থেকে মাদকসহ গ্ মোঃ কাউসার (২৩), গ্রাম মোবারকদী ও রবিন আখন্দ (১৮), গ্রাম চাঁদপুর সদর উপজেলার ধনপর্দীকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়

গত ৬ সেপ্টেম্বর এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকা হতে জিআর ১০৩/২০ (সাজা) মূলে ৬ মাসের সাজা ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ জাহিদ, পিতা- আলমগীর হোসেন, স্থায়ী: গ্রাম- পৈলপাড়া (যোগী বাড়ী) , থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে আটক করা হয়।
অপরদিকে এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫ মূলে আসামী মোঃ কাউছার(৩৯), পিতা-আবুল কাশেম, সাং-খর্গপুর, মতলব দক্ষিণ, চাঁদপুরকে এবং এএসআই(নিরস্ত্র)/ শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ নাঃশিঃ নং-৩১১/২১ মুলে আসামী মোঃ বোরহান, পিতা- আইয়ুব আলী, গ্রাম- পাঁচদোনা (নায়ের গাঁও), থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত সকল আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং তা নির্মুল না হওয়া পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা