চাঁদপুর বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়ীতে চুরি: তদন্তে নেমেছে পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ৮:১৮
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর বনবিভাগ পাটোয়ারী বাড়ি সড়ক এলাকার এক প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি তদন্ত দল।

৭ সেপ্টেম্বর সোমবার রাতে থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী গৃহবধূ আসমা আক্তার।

তিনি জানান, আমি আমার কন্যার চিকিৎসা করাতে পরিবারের সবাই মিলে ঢাকা যাই। এ সময়টুকু নান্নু পাটোয়ারী নামে একজন কেয়ারটেকরকে বাড়ী দেখভালের দায়িত্ব দেই। এখন ৬ দিন পর বাড়ীতে ফিরে দেখি আমার বাড়ীর ঘরের দরজা ভাঙ্গা। এতে চোরেরা আমার ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙ্গে ভেতর থেকে ৩ ভরি স্বর্ণালংকার (যাহার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং কিছু মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। চোরেরা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর বাবদ আরও প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এই ঘটনার ব্যাপারে কেয়ারটেকার নান্নু কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন- আমি কিছু জানিনা এবং দেখি নাই। তাই আমি এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে চরম নিরাপত্তাহীনতায় থাকায় সুষ্ঠু তদন্তের আশায় লিখিত অভিযোগ নিয়ে পুলিশের দারস্ত হয়েছি।

বিজ্ঞাপন

ঘটনা প্রসঙ্গে আসমার ভাই সাইফ জানান, বাড়ীতে শুধুমাত্র আমার বোন, বোনের কন্যা সন্তান ও আমার মা থাকতো। ধারণা করছি, এলাকার আশপাশের মাদকসেবীরা এই বাড়ীতে লোকজন নেই জেনে এই চুরি সংগঠিত করেছে। আমরা সুষ্ঠু তদন্তে অপরাধীদের চিহ্নিত করে মালামাল উদ্ধারের দাবী জানাচ্ছি।

স্থানীয় নেতা ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম বলেন, একজন প্রবাসীর বাড়ীতে এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং এলাকার মাদকসেবী কারা তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে জিঙ্গাসাবাদ করলেই ঘটনার জট খুলবে এবং প্রবাসীর বাড়ীর চুরির মালামাল উদ্ধার হবে বলে আশা রাখছি। এখন পুরো বিষয়টিতে পুলিশ আন্তরিকতার সহিত তদন্ত করুক এটাই প্রত্যাশা রাখছি।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুর সদর মডেল থানার এস আই বিল্লাল বলেন, থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটার প্রমাণ পেয়েছি। তবে বাড়ী বা এর কাছাকাছি কোন সিসি ক্যামেরা নেই। বাড়িটি নির্জন স্থানে। তাই ওনাদেরকে বলেছি মাদক ব্যবসায়ী বা মাদকসেবী যে কাউকে সন্দেহ হলে থানায় অবগত করতে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা