কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে

Reporter
নাছির উদ্দীন ‎
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৫:৪৮
Link Copied Successfully!

‎চাঁদপুরের কচুয়ায় নিজের প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্ড জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে পুলিশ।

‎কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামে বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মেয়েদের আবাসিক কক্ষে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

‎গ্রেফতারকৃত মো. নুরুল আলম (৪০) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নির্বাচনী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

‎এ ঘটনায় ছাত্রীর মা আনোয়ারা বেগম মো:
‎নুরুল আলমকে বিবাধী করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা দায়ের করেন। পরে কচুয়া থানার পুলিশ নুরুল আলমকে গ্রেফতার করে সোমবার সকালে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

‎মামলা সূত্রে জানা গেছে, জামায়াতে নেতা নুরুল আলম উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামে বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং নিজেই শিক্ষক হিসেবে বলে ছাত্রীদের ক্লাস নিতেন। এ সুবাধে নুরুল আলম প্রায়ই সময়ে ১৩ বছর বয়সী মেয়েসহ কয়েকজন ছাত্রীকে বিভিন্ন ধরনের যৌন হয়রানি‌ করে আসছে।
‎মামলার বাদী আনোয়ারা বেগম বলেন, ঘটনার দিন সকালে তার মেয়ে পড়াশোনা করছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক কৌশলে তাকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে যান এবং সেখানে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করলে ওই ছাত্রী কান্না করতে করতে পুনরায় পড়ার কক্ষে চলে আসে। পরে বিষয়টি তার আমাকে জানায়।

‎বিষয়টি জানতে পেরে তিনি মাদ্রাসায় গিয়ে তার মেয়ে ও সহপাঠীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেন। অভিযুক্ত শিক্ষক এর আগেও মাদ্রাসায় অধ্যয়নরত কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন ।

‎পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি এ ঘটনায় মো: নুরুল আলমকে বিবাদী করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা