চাঁদপুরে ইসলামী ছাত্রসেনার জেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত: সভাপতি খোরশেদ আলম, সম্পাদক মোয়াজ্জেম হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

চাঁদপুরে ইসলামী ছাত্রসেনার জেলা শাখার কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে হাফেজ মো. খোরশেদ আলমকে সভাপতি, মো. মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক পাটোয়ারী।

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম আনোয়ার রহমান। বিশেষ বক্তা ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সানী দেওয়ান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মাহমুদী, দপ্তর সম্পাদক জুবায়ের আল মাহমুদ, কচুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রফেসর নাছির উল্ল্যাহ, চাঁদপুর জেলা যুবফ্রন্টের সহ-সভাপতি মোস্তফা কামাল মিয়াজি প্রমুখ।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইসলামি ছাত্র সেনার জেলা শাখার সহ-প্রচার সম্পাদক হাফেজ মাসুম বিল্ল্যাহ।

বিজ্ঞাপন

সম্মেলনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে দাম্পত্যের টানাপোড়েন ও প্রতারণার অভিযোগ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের