মতলবের নারায়ণপুরে মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৮:৩৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে মাদকবিরোধী র্্যালি ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, মাদকের ভয়াবহতা রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী ভুমিকা হচ্ছে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
তিনি আরো বলেন, সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের ওপর নজর রাখতে হবে। তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। স্কুল-কলেজে নিয়মিত মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার করা দরকার।যুবসমাজকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে হবে। পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।আপনারা সাথে থাকলে,পাশে থাকলে এবং পুলিশকে সহায়তা করলে মাদক নির্মুল করা কঠিন কিছুই নয়।

নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল চন্দ্র সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সামাজিক সংগঠন আস্থা’র সভাপতি বুলবুল মিঞা প্রমুখ। আলোচনার পূর্বে নারায়ণপুর বাস স্ট্যান্ডে মাদকবিরোধী র্্যালি বের হয়ে মতলব গৌরীপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মতলব দক্ষিণ থানার এসআই সুজিত চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এ বিল্লাল, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান, সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী, ছাত্রনেতা সুজন খান, সামাজিক সংগঠন আস্থা’র সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন শাহরাস্তির খামপাড়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথচারী ও শিক্ষার্থীদের দূর্ভোগ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার প্রদান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি: জয়শঙ্কর বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান