মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ১০:১৩
Link Copied Successfully!

মতলব উত্তরে পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও চুরির মামলার সন্দেহভাজন আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের যৌথ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে আটককৃতদের মধ্যে ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং ১ জন চুরি মামলার সন্দেহভাজন আসামী রয়েছে।
শনিবার (২২ আগস্ট) গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন শাহরাস্তির খামপাড়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথচারী ও শিক্ষার্থীদের দূর্ভোগ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার প্রদান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি: জয়শঙ্কর বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান