মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ১০:১৬
Link Copied Successfully!

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ছেংগারচর সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। পরে র‌্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলাকান্দা হযরত ওমর (রা.) আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মাদ্রাসা মাঠে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব মো. সৈয়দ আহমেদ (বুলবুল) মাস্টারের সভাপতিত্বে এবং হাফেজ মোরশেদ আলম সিরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী, হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমাদ, গাজীপুর দরবার শরীফের পীর ইব্রাহিম খলিল, কলাকান্দা হযরত ওমর (রা.) আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুল হাকিম মিয়াজী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মাস্টার’সহ স্থানীয় আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন শাহরাস্তির খামপাড়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথচারী ও শিক্ষার্থীদের দূর্ভোগ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার প্রদান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি: জয়শঙ্কর বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান