পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৬ | ৭:৪৭
Link Copied Successfully!

মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশার ওপর পুলিশের ‘হয়রানিমূলক’ মামলা প্রদান, আইনি কাগজপত্র নবায়নের সুযোগ না দেওয়া এবং বিভিন্ন ডিউটিতে গাড়ি ব্যবহারের পর প্রাপ্য ভাড়া না দেওয়ার অভিযোগে কর্মবিরতি পালন করছেন স্থানীয় সিএনজি চালক ও মালিক সমিতি।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ রেখে চালক ও মালিকরা এই প্রতিবাদ জানান।

অটোরিকশা চালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি ডিউটির কথা বলে পুলিশ প্রায়ই সিএনজি অটোরিকশা নিয়ে যায়, কিন্তু ডিউটি শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ প্রদান করা হয় না। এসব ধারাবাহিক হয়রানির প্রতিবাদে তারা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন।
আরেক অটোরিকশা চালক মানিক মিয়া বলেন, অনটেস্ট গাড়িগুলোর কাগজপত্র করার কোন সুযোগ দিচ্ছে না সরকার। চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক ও থানা পুলিশ অন্যায়ভাবে মামলা দিচ্ছে। কোনো কারণে গাড়ির কাগজপত্র জব্দ বা কনটেস্ট করা হলে সেগুলো সঠিক প্রক্রিয়ায় রিনিউ বা ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

​এ বিষয়ে মতলব উত্তর অটোরিকশা চালক ও মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল ফরাজী জানান, আমরা নিয়ম মেনে সড়ক গাড়ি চালাতে চাই। কিন্তু বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং ডিউটির নামে গাড়ি খাটিয়ে ভাড়া দেওয়া হচ্ছে না, তাতে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। হয়রানি বন্ধ এবং দাবিসমূহ মানা না হওয়া পর্যন্ত এই কর্মসূচি বজায় থাকবে।

কর্মবিরতির ফলে সকাল থেকেই মতলব উত্তরের প্রধান প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী, চাকরিজীবী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে বিকল্প উপায়ে বাড়তি ভাড়া গুণে যাতায়াত করতে হচ্ছে।

​এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মতলব (সার্কেল) জাবীর হুসনাইন সানীব হয়রানীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কেন তাদের হয়রানি করতে যাব আমরা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করে আইন বাস্তবায়ন করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন শাহরাস্তির খামপাড়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথচারী ও শিক্ষার্থীদের দূর্ভোগ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার প্রদান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি: জয়শঙ্কর বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান