নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ফরিদগঞ্জের আদিলের, চার দিন পর মিলল মরদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৩ | ১২:২৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর আদিল মোহাম্মদ সোহান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ মে) বাড়ির পাশের পরিত্যক্ত বাগান থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আদিল উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, সোমবার (১৫ মে) সন্ধ্যায় সে বাড়ি সংলগ্ন মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ফেরার পথে নিখোঁজ হয়। পরে আর ফিরে আসেনি। এই ঘটনার পর দিন মঙ্গলবার শিশুটির বাবা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, শিশুটিকে হত্যা করে তাদের বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রেখে দিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার আজ সকালের দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল  জানান, গত ১৬ মে শিশুটির বাবা একটি সাধারণ ডায়েরি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা বহু জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ তাদের বাড়ির পাশে পরিত্যক্ত বাগান থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ