
হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান


হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে জান্নাতুল ফেরদাউস যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) শূন্যপদে তিনি যোগদান করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবা আকতার’সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবার হোসেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন, জহিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের হাইস্কুল প্রতিনিধি ইউনুস মিয়া, বিদ্যোৎসাহী সদস্য কুলসুমা আকতার, অভিভাবক সদস্য নাজমুন নাহার, গিয়াসউদ্দিন পাটওয়ারী পাটোয়ারী।
সবার প্রতি কৃতজ্ঞতা জানান জান্নাতুল ফেরদাউসের স্বামী ও উপজেলা যুবদলের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সুমন।


উল্লেখ্য, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম অবসরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা দিপ্তী দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি উপজেলার রাজাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।




























