
মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার


মতলব উত্তর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী আশ্রাফ মিয়ার ছেলে মো. মনির হোসেন মিয়া। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুসারী এবং মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মতলব উত্তর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।




























