শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ১০:০৭
Link Copied Successfully!

২০২৫ সালের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক মো. জসিম উদ্দীন। সমবায় আন্দোলনে বিশেষ অবদান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মো. জসিম উদ্দীন এর আগেও ২০০৮ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে বেকার যুবকদের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

২০০১ সালে প্রতিষ্ঠিত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে তিনি সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে সমিতিটি কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি তিনি স্বনির্ভর ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের পরিচালক এবং এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চান্দ্রা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জে এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

সমবায় খাতে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। তিনি সরকার মনোনীত সমবায় উন্নয়ন তহবিল পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সমবায় পুরস্কারের জাতীয় বাছাই কমিটির সদস্য এবং বাংলাদেশ সমবায় বাজার কনসোর্টিয়ামের পরিচালনা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ী, কুমিল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় তিনি অংশগ্রহণ করেছেন। সমবায় সমিতির হিসাব ও নিরীক্ষা, বিনিয়োগ কৌশল, সমবায় প্রশিক্ষণ আধুনিকায়ন এবং সমবায় আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে তিনি অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করে আসছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পর্যায়েও সমবায় কার্যক্রমে তাঁর অংশগ্রহণ রয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত স্টাডি ট্যুর ও এক্সপোজার প্রোগ্রামেও অংশ গ্রহণ, কানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রেডিট ইউনিয়ন কনফারেন্স, ইন্দোনেশিয়ায় অ্যাসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম, শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ১৭তম আইসিএ-এপি আঞ্চলিক সভা এবং ২০২৬ সালে পানামায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমবায় জোটের (আইসিএ) গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন।

সমবায় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন জসিম উদ্দীন।

জসিম উদ্দীন চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সদস্য ও চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি।

সমবায় ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও স্থানীয় প্রর্যায়ে বহু সম্মাননা স্মারক পেয়েছেন।

তাঁর এ অর্জনে চাঁদপুর ও ফরিদগঞ্জের সমবায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, মো. জসিম উদ্দীনের এ অর্জন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ