ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৬ | ৭:২২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র চান্দ্রা বাজারে পূবালী ব্যাংক পিএলসির ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এক আনন্দ র‌্যালির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি চান্দ্রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

পরে  চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও চান্দ্রা উপশাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. মাঈনুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চান্দ্রা বাজারে ২৯১তম উপশাখার উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ আরও সহজে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। সততা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বজায় রেখে পূবালী ব্যাংক পিএলসি সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। নতুন এই উপশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে বাজার ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ