১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৬ | ৯:৪৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন দীর্ঘ ১৪ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন রিপন এবং সাধারণ সম্পাদক পদে ইয়াসিন আখন সুজন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাজুরিয়া বাজারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মনির হোসেন রিপন আনারস প্রতীকে ১০২ ভোট পেয়ে বিজয়ী হন,সহ-সভাপতি পদে বোরহান উদ্দিন টেবিল ঘড়ি মার্কায় ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো.ইয়াসিন আখন সুজন ফুটবল মার্কায় ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল মিজি কলম প্রতীকে ১৯৬, সাংগঠনিক সম্পাদক পদে মো.বিল্লাল হোসেন টেবিল ফ্যান ১৬৭, দপ্তর সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রিপন মাছ প্রতীকে ১৮৭, প্রচার সম্পাদক পদে মাসুদ আলম সাইকেল মার্কায় ২০১, কোষাধ্যক্ষ পদে আব্দুল মোতালেব মাটির ব্যাংক প্রতীকে ১৯০ নির্বাচিত হন।

এসময় সদস্য পদে,জামাল উদ্দিন পাটওয়ারী বৈদ্যতিক বাল্ব প্রতীকে ১৮২,ফারুক হোসেন কেতলী প্রতীকে ১৬৬ ও রফিকুল ইসলাম হারিকেন প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মো.বুলবুল আহমেদ বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পুরো নির্বাচন ছিল উৎসবমুখর।

বিজ্ঞাপন

নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা