এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৬ | ১২:৫৩
Link Copied Successfully!

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় চাঁদপুরের ১৩টিসহ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ফলাফলে এমন চরম বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

​শিক্ষা বোর্ডের তথ্যমতে, শোকজ পাওয়া চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নাজুক ফলাফল হয়েছে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে, যেখানে পাসের হার মাত্র ১০ শতাংশ। এ ছাড়া বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ১২ দশমিক ৭৯ শতাংশ, সাচার ডিগ্রি কলেজে ১৭ দশমিক ৩৫ শতাংশ এবং কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ, নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৪৪ শতাংশ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৫০ শতাংশ, সুজাতপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৭৪ শতাংশ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৮৮ শতাংশ, চিতোষী ডিগ্রি কলেজে ২৫ দশমিক ৮৪ শতাংশ, মুন্সী আজিম উদ্দিন কলেজে ২৬ দশমিক ২৩ শতাংশ, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজে ২৭ দশমিক ৪৮ শতাংশ এবং কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৮ দশমিক ১৬ শতাংশ।

​বোর্ড সূত্র জানায়, তলব করা মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। বাকিগুলোর মধ্যে নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠান রয়েছে। বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত