ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুন থেকে রক্ষা পেল হুমায়ুন মাস্টারের বসত ঘর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৫ | ১:৩৬
Link Copied Successfully!
ফরিদগঞ্জের ৫নং গুপ্টি ইউনিয়নের আস্টা গ্রাগে দুর্বৃত্তের আগুন থেকে রক্ষা পেল আস্টা মহামায়া পাঠশালা স্কুলের সাবেক শিক্ষক মরহুম হুমায়ুন মাস্টার বসত ঘর। ঘটনাটি ঘটে গত রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক নয় ঘটিকার সময়।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানাযায়, হুমায়ুন মাস্টারের স্ত্রী সন্তান কেউই বর্তমানে বাড়িতে থাকে না, স্ত্রী অসুস্থতার কারনে মেয়ের কাছে থাকে, বাড়ির অন্য দুই ফ্যামিলির মধ্যে বেশিরভাগ বাড়ির বাহিরে বসবাস করছে, শুধু মাত্র হুমায়ুন মাস্টারের আরেক ভাই এর স্ত্রী বসবাস করে, তিনি ভয় কাটানো ও অসু্স্থ থাকায় নিকটাত্মায়ীর আবির নামে একজন রাতে এসে উনার ঘরে ঘুমায়। এছাড়া ওই বাড়িতে তেমন কেউ থাকে না। পুরো বাড়ি পাকা অবস্থায় রান্না ঘরে কেউ আগুন লাগিয়ে দেয়। এতেকরে রান্না ঘরের ভিতরে থাকা প্রায় সবকিছুই পুড়েছাই হয়ে যায়। প্রতিবেশিরা টের না ফেলে রক্ষা হতো না বসত ঘর।
স্থানীয়দের মধ্যে ইয়াছিন পাটওয়ারী, আবিরসহ অনেকই জানান, রাত আনুমানিক ৯ঘটিনার সময় আগুনের দুয়া উঠতেছে, আগুনের কিছু অংশ দেখা যাচ্ছে, দৌড়ে গিয়ে দেখি হুমায়ুন মাস্টারের রান্না ঘরে আগুন জ্বলছে, সবাই মিলে পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রন করি। তার পাশেই দু’টি বসত ঘর, না হয় ওই দুই ঘরেও আগুন লাগার সম্ভাবনা ছিলো। আগুন লাগার কোন সূত্রপাত বুঝা যাচ্ছে না, রান্না ঘরে বিদ্যুৎের লাইন না থাকায় বড় ক্ষয়ক্ষতির থেকে বেঁচে গেছে।
হুমায়ুন মাস্টারের মেয়ে মিতু বলেন, আমার মা অসুস্থ থাকায় আমাদের কাছেই থাকে, ভাই ঢাকাতে থাকে, বাড়িতে তেমন কেউ থাকেনা। এটা কেউ ইচ্ছাকৃত করতে পারে।
হুমায়ুন মাস্টারের স্ত্রী বলেন, রাত ৯ঘটিকার সময় ফোন আসছে, বাড়িতে আগুন লাগছে, এলাকার মানুষ এসে আগুন নিবাচ্ছে, আমার এক বাগিনা সে আগুন দেখে সবাইকে খোবর পৌছায়, প্রথমে খবর পেলাম বিদ্যুতের আগুন, বাড়িতে একজন জা ছাড়া কেউ থাকে না, উনিও অসু্স্থ। আমার কারো প্রতি সন্দেহ নাই এবং শত্রুতাও নাই। কিভাবে আগুন লাগছে আল্লাহ ভালো জানে। আমরা এঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি গ্রহণ করছি।
ইউপি সদস্য, সাইফুল ইসলাম বলেন, ঘটনা শোনে ঘটনাস্থলে গিয়েছি, দেখে আসছি, বিষয়টা খুবই দুঃখ জনক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ