বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৯:২১
Link Copied Successfully!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমেই সিপাহী জনতা এদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করেছিল। সেদিন পুরো জাতি এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের ভবিষ্যতের কান্ডারী হিসেবে নেতৃত্বে এনেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে তাই নিজে গর্ব বোধ করি। আমাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীণ নেতৃত্ব এবং তারুণ্যের অহাংকার দেশ নায়ক তারেক রহমানের উজ্জ্বল নেতৃত্বেও কারণেই আমরা স্বৈরাচারকে হটিয়ে ৫ আগষ্ট নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়েই যদি মনে করেন, ক্ষমতায় চলে গিয়েছেন। তাহলে বোকার স্বর্গে রয়েছেন। আমরা এখনো বিরোধী দলেই রয়েছি, তবে এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। জনগণকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগ ধরে মানুষের ভোট না দেয়ার বেদনাকে দুর করতে হবে। তাই আমাদের কে কি পেল, কি পেলাম না এসব ভুলে যেতে হবে। একই সাথে কে কি বলেছে এসব দিকে না তাকিয়ে দলের জন্য কাজ করে যেতে হবে। আমি একজন কর্মী হিসেবে আপানাদের পাশে রয়েছি এবং চিরকাল থাকবো।

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, বিল্লাল হোসেন কোম্পানী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, পৌর যুবদলের এম এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সবুর পাটওয়ারী, পৌর মহিলা দলের নেত্রী পারুল বেগমসহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাপাদক রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, কৃষ্ণকমল, ছাত্রদল নেতা মনির হোসেন, রাশেদ বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ