
কচুয়ায় নাম-পরিচয়হীন এক তরুণী উদ্ধার, পরিবারের সন্ধান কামনা


চাঁদপুরের কচুয়া থানায় বর্তমানে নাম-পরিচয়হীন ও বাকপ্রতিবন্ধী এক তরুণী অবস্থান করছেন। নিজের নাম বা পরিবারের ঠিকানা কিছুই বলতে না পারায় মেয়েটিকে নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় প্রশাসন। তার সঠিক পরিচয় ও স্বজনদের খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি তরুণীটিকে কচুয়া থানা এলাকায় পাওয়া যায়। তিনি কথা বলতে না পারায় তার পরিচয় বা বাড়ির ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কচুয়া থানা পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্টরা মনে করছেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন বা বাকপ্রতিবন্ধী হওয়ায় পথ হারিয়ে কচুয়া পর্যন্ত চলে আসতে পারেন। তার পরিবার হয়তো অনেক দিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।


উদ্ধার হওয়া এই তরুণীর কোনো স্বজন বা পরিচিত কেউ যদি তাকে চিনে থাকেন কিংবা তার পরিবারের নাম-ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে অবিলম্বে ওসি কচুয়া (মোবাইল নম্বর: ০১৩২০১১৬১০১) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একটিমাত্র তথ্য বা শেয়ার হয়তো মেয়েটিকে তার পরিবারে ফিরিয়ে দিতে পারে।

























