কচুয়ায় চলাচলের রাস্তা ও অন্যর জায়গার মধ্যে দেয়াল নির্মাণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৬ | ১০:৫৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামে চলাচলের রাস্তা ও অন্যর জায়গার মধ্যে জোরপূর্বক ভাবে ইটের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ওই গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে ‌। এই ঘটনা এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনায় বিরাজ করছে।

স্থানীয়রা জানান, এলাকার লোকজনের একমাত্র চলাচলের রাস্তার উপর ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের তুলপাই ফতেপুর ৪০নং মৌজার ৬ শতাংশ জমির উত্তর-পশ্চিম পাশে প্রায় অংশে দখল করে ইটের দেয়াল নির্মাণের কাজ করছে ওই বাড়ির মৃত সরবত আলীর ছেলে আলী হোসেন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে তাজুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বুধবার (২ সেপ্টেম্বর) শুনানি তারিখ অপেক্ষায় করেও জোরপূর্বক ভাবে বাড়ির সীমানা প্রাচীর দেয়াল নির্মাণের কাজ চলমান রাখছেন আলী হোসেন।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আলী হোসেন জোরপূর্বক ভাবে আমার জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছেন। এছাড়াও বাড়ি চলাচলের রাস্তাটি দখলে নিয়ে যাচ্ছে। তাকে একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার সালিশরা বাধা বাধা দিলেও তাও তিনি কারো কথা শুনছেন না।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আমাদের বাড়ির পশ্চিম পাশে ফসলি মাঠের কৃষক ও এলাকাবাসী চলাচলের জন্য একটি সরকারি বড় খাস জায়গা রয়েছে, ওই জায়গাটি দুই পাশের লোকজন অবৈধভাবে বেদখল করে রাখছে। বর্তমানে কৃষকরা ফসলি মাঠের উৎপাদন ফসল বাড়িতে আনতে পারছে না। এমনকি সরকারি হালটটি দখল করায় কৃষি কাজ করার জন্য কৃষি যন্ত্রপাতি ফসলি মাঠে ব্যবহার করতে পারছেন না স্থানীয় কৃষকরা। আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। বিবাদী আলী হোসেন জানান, আমার জায়গা আমি দেয়াল নির্মাণ কাজ শুরু করেছি ,আমি কাউকে জায়গা দখল করিনি।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তাজুল ইসলাম বাদী হয়ে গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আগামীকালকে দুই পক্ষকে নিয়ে শুনানির তারিখ থাকলেও অপেক্ষা করে আলী হোসেন বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা