
মকিমাবাদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন মেয়র প্রার্থী টিটু


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ সর্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের আগে তিনি ৬নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে বায়তুল আমান জামে মসজিদে খুতবার বয়ান শুনে জামাতে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় অ্যাডভোকেট টিটু বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে তিনি কাজ করতে চান। তিনি পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল সাত্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























