
হাজীগঞ্জের বাকিলায় পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী


“মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জের বাকিলা বাজারে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বাকিলা ইউপি কার্যালয়ের সহযোগিতায় র্যালীটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজার প্রদক্ষিন করে।
শনিবার দুপুরে অনুষ্ঠিত বাজারের ব্যবসায়ীদের অংশ গ্রহনে ব্যালী পরবর্তী বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আযোজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
র্যালী পরবতর্তী আলোচনা সভাতে বক্তব্য রাখেন,
ব্যবসায়ী মোবাস্বের মোল্লা,বাকিলা ইউনিয়ন
যুবদলের সদস্য সচিব আক্তার হোসেন পাটোয়ারী
ইউপি সদস্য মানিক মেম্বার,আমিনুল ইসলাম তোয়াব।


উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা পুলিশের অফিসারবৃন্দ, ইউপি সদস্য আবুল বাসার, শাহজাহান সাজু, যুবদলনেতা শেখ খোরশেদ, রুবেল রানা তালুকদার। ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোতালেব গাজী, সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিযাদ, আবু ছাইদ কুমবুম প্রমুখ।
























