দুই বছর দেশে বিদেশে চিকিৎসার পরোও কেটে ফেলতে হচ্ছে গুলিবিদ্ধ জুলাই যুদ্ধো রাজারগাঁওয়ের নাবিলের পা

Reporter
আলমগীর কবির
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৮:০৩
Link Copied Successfully!

জুলাই আন্দোলনের সময়ে রাজারগাঁওয়ের নাবিল আহমেদ ( ২১) রাজধানীর কদমতলী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ ২০ মাস যাবত থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে এক মাসের পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় তাতে থাইল্যান্ড থেকে সরাসরি (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের পরমর্শে কেবিন ব্লকে ভর্তি করা হয়।

নাবিলের পিতা হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান বলেন ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময়ে রাজধানীর কদমতলী থানার সামনে নাবিলের ডান পায়ে গুলিবিদ্ধ হয়, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরমর্শে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন থাইল্যান্ড চিকিৎসকরা পরিক্ষা নিরিক্ষার পরআমার ছেলের গুলিবিদ্ধ ডান পায়ে অস্রোপচারের মাধ্যমে কেটে ফেলার জন্য পরামর্শ দেন চিকিৎসক বোর্ড।

অস্রোপচারের পূর্বে নাবিলকে একমাস বাংলাদেশ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।
একমাস পর নাবিল আহমেদকে আবার পুনরায় থাইল্যান্ড নিয়ো গিয়ে অস্রোপচার ও পরবর্তী চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে চিকিৎসকরা।

তাই চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী ছেলেকে নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করি। এখন চিকিৎসকেদর পর্যবেক্ষণে আছে। নাবিলের গ্রামের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের সময়ে পরিবারের সঙ্গে রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকতেন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বর্তমানে নাবিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন শাহরাস্তির খামপাড়ে গ্রামীণ সড়কের বেহাল দশা, পথচারী ও শিক্ষার্থীদের দূর্ভোগ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার প্রদান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পুলিশি ‘হয়রানি’র অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি: জয়শঙ্কর বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান