আড়ুলী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ৭:৫৮
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আড়ুলী দক্ষিণ মাঠে আয়োজিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন সরকার।

বিজ্ঞাপন

আড়ুলী স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম সবুজ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, হাজীগঞ্জের কৃতি সন্তান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আড়ুলী স্পোর্টিং ক্লাবে প্রধান উপদেষ্টা মো. বশির আহমেদ, উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ৬নং বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন।

এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় আড়ুলী স্পোর্টিং ক্লাব ও আইডিয়াল ক্লাব। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আড়ুলী স্পোর্টিং ক্লাব। ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৭ রান করে। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ৬ষ্ঠ ওভারেই জয় তুলে নেয় আইডিয়াল ক্লাব।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন টিটু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান, বিএনপি নেতা ফারুক হোসেন, মোহাম্মদ মিন্টু, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বর, আড়ুলি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ডাঃ জহির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির,

বিজ্ঞাপন

৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক  আলমগীর হায়দার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের  সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন হোসেন দিনু , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আড়ুলি স্পোর্টিং ক্লাবের সদস্য আবু ইসহাক রানা, আল আমিন, শাখাওয়াত, জসিম, সাকিব আল হাসান, মাহফুজ আলম, মিন্টু পোদ্দার, হাবিব, সোহাগ রানা সহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে