মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আড়ুলী দক্ষিণ মাঠে আয়োজিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন সরকার।

আড়ুলী স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম সবুজ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, হাজীগঞ্জের কৃতি সন্তান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আড়ুলী স্পোর্টিং ক্লাবে প্রধান উপদেষ্টা মো. বশির আহমেদ, উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ৬নং বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন।
এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় আড়ুলী স্পোর্টিং ক্লাব ও আইডিয়াল ক্লাব। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আড়ুলী স্পোর্টিং ক্লাব। ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৭ রান করে। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ৬ষ্ঠ ওভারেই জয় তুলে নেয় আইডিয়াল ক্লাব।
এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন টিটু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান, বিএনপি নেতা ফারুক হোসেন, মোহাম্মদ মিন্টু, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বর, আড়ুলি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ডাঃ জহির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির,
৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন হোসেন দিনু , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আড়ুলি স্পোর্টিং ক্লাবের সদস্য আবু ইসহাক রানা, আল আমিন, শাখাওয়াত, জসিম, সাকিব আল হাসান, মাহফুজ আলম, মিন্টু পোদ্দার, হাবিব, সোহাগ রানা সহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।