ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৪ | ৬:৫৭
Link Copied Successfully!

জলাবদ্ধতা পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতি ও সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্প।

মঙ্গলবার সকাল ১০টায় ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

টানা বর্ষনে উপজেলা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সে সময় পানিবন্ধি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে লেখক ফোরাম বেশ কিছু ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেয়।

বিজ্ঞাপন

তার মধ্যে ছিলো কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ এবং ফ্রি মেডেকেল ক্যাম্প। জলাবন্ধতা কেটে গেলে বিভিন্ন ধরনের চর্ম রোগের সৃষ্টি হয়। এছাড়াও জ্বর, আমাশয় এবং ডায়েরিয়া বেড়ে যায়। গ্রামের মানুষের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে
জানান কর্মসূচির সদস্য সচিব জাহিদুল ইসলাম। তিনজন ডাক্তারের মাধ্যমে প্রায় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান করেন মেডিসিন, শিশু, চর্ম ও ডায়াবেটিক রোগে অভিজ্ঞ এবং সনোলজিস্ট ডা. এ.এম.শফিকুল ইসলাম (এমবিবিএস, ডিএমইউ)। জেনারেল মেডিকেল ফিজিশিয়ান, মা ও শিশু রোগে
প্রশিক্ষন প্রাপ্ত ডা. ইমাম হোসেন সৌরভ (ডি.এম.এস, এম.সি.এইচ, বি.সি.ডি.এস)। চোখের ডাক্তার মো. সাখাওয়াত।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান খান (জুয়েল), ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব বিমল চন্দ্র সাহা, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন,“উপজেলার সংকটময় সময় লেখকরাও বসে নেই। তারাও জলাবন্ধ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যান্ত অঞ্চলে মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংগঠন মানুষের দ্বারে চলে এসেছে।

 

লেখক ফোরামের বিভিন্ন কার্যক্রম প্রমাণ করে সংগঠনটি বহুমাত্রিক একটি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান যে অঞ্চলে থাকে সে অঞ্চলটি এমনিতেই আলোকিত হয়ে পড়ে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ