ফরিদগঞ্জে পৌরসভার ক্যাশিয়ারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৬:২১
Link Copied Successfully!
ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।
রবিবার ১৮ আগস্ট সকালে পৌরসভার ক্যাশিয়ারের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌরসভার চত্বরে  চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।
অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম। এসময় তারা বলেন, পৌরসভাটি খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নতি হলেও সেবার মান বাড়ে নি। বরং দূর্নীতি বেড়েছে। এই পৌরসভার উন্নয়ন না হলে ও ক্যাশিয়ার গড়েন অটেল সম্পদ, আছে বিলাসবহুল বাড়ি, মার্কেট, দোকান, ছেলেকেও পড়ান ঢাকা আহসানউল্লা ইউনিভার্সিটিতে। মেয়র পদে যে ব্যক্তি থাকে তার সাথে বিভিন্ন কোলাকৌশলে চলে ছায়া মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সুযোগ নিয়ে করেন দূর্ণীতি। সকল কর্মকর্তাদের ধমিয়ে রাখেন, তার কথা না শুনলে করেন মেয়রের কাছে নালিশ।
গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পরে পৌরসভার ক্যাশিয়ার গা-ঢাকা দেন।আত্মগোপনে থেকে পৌরসভার ব্যাংক একাউন্ট থেকে তোলেন ৫ লক্ষ ৩৮ হাজার। বৈষম্য বিরোধী ছাত্র জনতা দাবি কোন দূর্ণীতি বাজ ফরিদগঞ্জে স্থান হবে না।
তারা টানা ৩ দিন দূর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ