
নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ
Link Copied Successfully!


দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হয়। শপথগ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন বলে গণ্য হবেন।
গত রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ২৯৮ আসনের ফলাফলে, বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন।


E/N








