জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম

Reporter
মোঃ সবুজ গাজী
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!

রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর বিভাগীয় বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র মোঃ আবু সাঈদ।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব সারাদেশে জেলা ভিত্তিক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের ১৫ পারা, ছেলেদের ৩০ পারা এবং মেয়েদের ১৫ পারা—এই তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর ধারাবাহিকতায় চাঁদপুর ও কুমিল্লা জেলার যৌথ বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে অংশ নিয়ে মোঃ আবু সাঈদ দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় বাছাইপর্বে উত্তীর্ণ হয়।

বিজ্ঞাপন

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে সকল জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে আবু সাঈদ।

আবু সাঈদ চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস বাজার দর্জি বাড়ি সংলগ্ন চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বিভাগীয় বাছাইপর্ব থেকে প্রতিটি গ্রুপে পাঁচজন করে মোট ১৫ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকার বারিধারায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন আবু সাঈদের উস্তাদ হাফেজ ক্বারী মাওলানা এনামুল হক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার