চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ৯:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরে বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বতরণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড়স্টেশন এলাকার কয়েক শতাধিক গরিব, অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, পরীক্ষার ফাইলসহ বিভিন্ন প্রকার শিক্ষক উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার সম্পাদক, প্রকাশক শাহরিয়ার পলাশ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ কবির হোসেন চোকদার,লেখক ও সমাজকর্মী মুহাম্মদ হানিফ চোকদার।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য এবং
সংগঠনের সামাজিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসর অধ্যক্ষ মাওলানা মুফতি ইউনুস সাহেব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, এজন্য সমাজের সামর্থ্যবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। শিক্ষা সামগ্রী বিতরণের মতো উদ্যোগ শুধু শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রয়োজনই পূরণ করে না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস জোগায়।

তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে পরিবার, সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা শিক্ষা সামগ্রী গ্রহণকারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল পারভেজ জানান, আমরা সামাজিক ও মানবিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগে দরিদ্র ও অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে থাকি। এছাড়া মেধাবী শিক্ষার্থী, অসুস্থ গরীব রোগী, দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ করে দেয়া আমাদের নিয়মিত কার্যক্রম। সেই মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এলাকার অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সফল করতে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা সংগঠনের প্রত্যেক সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হোসাইন চোকরার, হিলশা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বাকি বিল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, মোঃ আক্কাস মাল, মোঃ রিপন মাল, মোঃ মেকুল ইসলাম, শামসুদ্দিন শেখ, নাজমুন নাহার মিলি, সালাউদ্দিন খাঁন, সাইফুল খাঁন, আবির হোসাইন, মোঃ খোকা, তানিয়া আক্তার, মোঃ ইসমাইল হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত