জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে

Reporter
চাঁদপুরে প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ৪:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান বলেছেন, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজজীবনে প্রবেশের এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের দুই বছরকে কাজে লাগাতে হলে সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ভালো সঙ্গকে গুরুত্ব দিতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে আজ কলেজজীবনে প্রবেশ করেছ। এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ওপর একটি সূরা নাজিল হয়েছে—সূরা আসর। তোমরা যদি সূরা আসরকে অনুসরণ করো, তাহলে জীবনে সফল হতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘কুনু মা‘আস সাদিকীন’—সত্যবাদীদের সঙ্গে থাকো এবং ‘কুনু মা‘আস সালেহীন’—সৎকর্মশীলদের সঙ্গে থাকো। সূরা আসরে মানুষের জীবনের সফলতা ও ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

অধ্যক্ষ বলেন, ‘ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর’—নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা এর ব্যতিক্রম। তাই তোমাদের একে অপরকে সত্যের পথে চলার এবং ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে।’

তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা কলেজে এসেছে, কঠোর পরিশ্রম করলে সেই স্বপ্ন বাস্তবে পূরণ করা সম্ভব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। ভালো বন্ধু যেমন মানুষকে সঠিক পথে এগিয়ে নিতে পারে, তেমনি অসৎ সঙ্গ জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।

বিজ্ঞাপন

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘জিপিএ-৫ পেয়েছ বলে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে ঝরে গেছে। তাই আগামী দুই বছর তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’

তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অধ্যক্ষ একেএম আব্দুল মান্নান বলেন, ‘তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সুশিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে। মা-বাবার কথা শুনতে হবে এবং তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলী আজগর ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া।

এ সময় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং পাঠ উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।

ছাত্রনেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু নাঈম খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজমির হাসান তারেক।

নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুল আলম, ব্যবসায় শিক্ষা শাখার তাহসিন আহমেদ সাকিব এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ