নির্বাচনের দিন সকাল-সন্ধ্যা লকডাউনের ডাক এবি পার্টির

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৪ | ৪:৪৯
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শুক্রবার দুপুরে রাজধানীতে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় দেওয়া বক্তব্যে দলটির সদস্যসচিব মজিবুর রহমান এ আহ্বান জানান।

 

এ সময় তিনি ভোটের দিনকে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকারাচ্ছন্ন ‘কালো দিন’ অভিহিত করে ওই দিন মানুষকে স্বেচ্ছায় ঘরে থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

 

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি একজনের ভোটেই সব নির্ধারিত হচ্ছে। এখানে জনগণের ভোটের কোনো অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন না হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

 

বিজ্ঞাপন

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ সাত জানুয়ারি।

 

 

সূত্র: আরটিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২