দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৬ | ৬:১১
Link Copied Successfully!

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সর্বশেষ হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি জানিয়েছে, নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হয়।

পরে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা নিয়ে আসা দাবি ও আপত্তি নিষ্পত্তির পর সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি