ফরিদগঞ্জে বছরের প্রথম দিনেই দোকানে অগ্নিকাণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৪ | ৪:১৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জের পূর্ব সাফুয়া এলাকার সাদেক ভ্যারাইটিজ স্টোরে বছরের প্রথম দিনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান’সহ সকল মালামাল পুড়ে গেছে।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি।

বিজ্ঞাপন

দোকানের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানান, গেলো রাত ১১ টায় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারি বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক চিৎকারে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। আমার প্রায় ১২/১৩ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আমি সঠিক বলতে পারি না। দোকানে বিদ্যুতের সংযোগও ছিল।

দিলারা বেগম জানান, রাত তিনটা নাগাদ টিনের চালের খস খস শব্দ ও আলো দেখে ঘরের জানালা খুলে দেখি রিয়াদের দোকানে আগুন জ্বলছে।  এ সময় আমার ডাকচিৎকারে আশে-পাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত