সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি।
দোকানের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানান, গেলো রাত ১১ টায় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারি বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক চিৎকারে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। আমার প্রায় ১২/১৩ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আমি সঠিক বলতে পারি না। দোকানে বিদ্যুতের সংযোগও ছিল।
দিলারা বেগম জানান, রাত তিনটা নাগাদ টিনের চালের খস খস শব্দ ও আলো দেখে ঘরের জানালা খুলে দেখি রিয়াদের দোকানে আগুন জ্বলছে। এ সময় আমার ডাকচিৎকারে আশে-পাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।