
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক


চাঁদপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ জন নেতাকর্মী, ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আওয়ামীলীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জনসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে শুক্রবার রাতের অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬২ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।


এছাড়া মাদকদ্রব্যসহ ৬ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়।
অপরদিকে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে যাচাই-বাছাই শেষে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।



























